সর্বশেষ:

সংরক্ষিত চালের গুণগত মানে প্রধানমন্ত্রীর সন্তোষ

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের সিভিল সাপ্লাই বিভাগ (সিএসডি) ও আঞ্চলিক খাদ্য গুদাম (এলএসডি) থেকে সংগৃহীত বোরো এবং আমন মৌসুমে বাংলাদেশে উৎপাদিত সিদ্ধ ও আতপ চালের নমুনা পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি সরকারি গুদামে সংরক্ষিত চালের গুণগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রধানমন্ত্রী প্রতি বছর ভাদ্র মাসে গুদামগুলিতে সংগৃহীত নিচের দিকে রক্ষিত চাল উপরে ও উপরের চাল নিচে রাখার নির্দেশনা দেন, যাতে অপেক্ষাকৃত আগে কেনা চাল প্রথমে বিতরণ করা যায়। তিনি ২০১৯ সালে সংগ্রহ করা চাল অগ্রাধিকার ভিত্তিতে বিতরণের জন্য নির্দেশ দেন।

এছাড়া, বগুড়ার সান্তাহারে স্থাপিত ওয়্যারহাউসের মতো দেশের অন্য প্রান্তেও খাদ্যশস্য সংরক্ষণের জন্য এ ধরনের আধুনিক গুদাম নির্মাণের নির্দেশ দেন। এতে দীর্ঘ সময় পর্যন্ত অধিক পরিমাণে খাদ্যশস্য সংরক্ষণ করা সম্ভব হবে।

প্রধানমন্ত্রী দেশের সব গুদামে সংগৃহীত চালের তথ্য একটি ডাটাবেজের মাধ্যমে ব্যবস্থাপনার নির্দেশনাও দেন।

চালের নমুনা পর্যবেক্ষণের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্য কর্মকর্তারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930