বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

এইচএসসি পরীক্ষা বাতিল, ডিসেম্বরে ফল!

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে এবার সরাসরি এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, তবে ভিন্ন পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করে ডিসেম্বরে ফলাফল দেয়া হবে।

বুধবার (৭ অক্টোবর) দুপুর সোয়া ১টায় অনলাইনে ব্রিফংয়ে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তবে মূল্যায়নের ব্যাপারে শিক্ষামন্ত্রী জানান, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের (এসএসসি) ফলের ভিত্তিতে এ ফল মূল্যায়ন করা হবে। তা ডিসেম্বরের মধ্যে জানিয়ে দেয়া হবে।

ডা. দীপু মনি বলেন, বাংলাদেশ থেকে করোনাভাইরাস কবে যাবে; তা আমরা কেউ জানি না। এ পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষার আয়োজন করা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ নিতে গিয়ে শিক্ষার্থীদের ঝুঁকিতে ফেলতে চাই না।

মন্ত্রী আরো বলেন, সাড়ে ১৩ লাখের বেশি পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দেবে। আড়াই হাজারের বেশি পরীক্ষা কেন্দ্র প্রস্তুত ছিল, এখন তা দ্বিগুণ করা হবে।

এছাড়া প্রশ্নপত্র করা হয়েছিল, তা খুলে আবার নতুন করে প্রশ্নপত্র প্রস্তুত করতে হবে। তার ওপরে দ্বিগুণ প্রশাসনের জনবল নিয়োগ করার প্রয়োজন পড়বে। আসলে এত বিশাল আয়োজন এই পরিস্থিতে করা সম্ভব নয়।

ডা. দীপু মনি বলেন, সব বিবেচনায় আমরা সরাসরি পরীক্ষা না নিয়ে বিকল্প উপায়ে মূল্যায়নের চিন্তা করছি। আমাদের হাতে দুটি পাবলিক পরীক্ষার ফল আছে তা দিয়েই মূল্যায়নের চিন্তা করছি।

তিনি এও বলেন, এ সিদ্ধান্ত আমাদের একার নয়, সংশ্লিষ্ট অভিভাবক, শিক্ষা বিশেষজ্ঞসহ সকলের মতামত নিয়েই নেয়া হয়েছে।

এবারের এইচএসসির শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গিয়ে কোন জটিলতার শিকার হবে কিনা; এমন প্রশ্নের উত্তরে দীপু মনি বলেন, সেটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই ফল তাদের পূর্বতন পরীক্ষার ফলের ভিত্তিতে করা হবে। বিশ্ববিদ্যালয় নিজেদের নিয়মে পরীক্ষা আয়োজন করবে। সেখানে কোনো বাধা আসবে না। এমনকি বাইরের দেশগুলোতে পড়তে গেলেও শিক্ষার্থীদের কোনো জটিলতায় পড়তে হবে না বলেও জানান দীপু মনি।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হকসহ সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

প্রসঙ্গত, করোনার কারণে গত ১৭ মার্চ থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।  

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১