সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বেগমগঞ্জের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন মামলা পিবিআইতে

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে মধ্যযুগীয় কায়দায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে নিজ ঘরে সংঘবদ্ধভাবে বিবস্ত্র করে  নির্যাতনের ঘটনায় দায়ের করা নারী নির্যাতন ও পর্নগ্রাফির চাঞ্চল্যকর মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বিষয়টি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে মামলা দুইটি পিবিআইতে হস্তান্তর করা হয়েছে। এর আগে মামলা দুইটি বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক মোস্তাক আহমেদ তদন্ত করেছিল।

প্রসঙ্গত, রোববার (৪ অক্টোবর) দুপুরের দিকে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পেলে তা ভাইরাল হয়। এতে টনক নড়ে স্থানীয় প্রশাসনের।

রোববার রাতে পুলিশ ওই নারীকে উদ্ধার করার পর রাত ১টার দিকে তিনি দেলোয়ার বাদে তার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ করে মামলা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930