সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

নতুন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন

আকাশবার্তা ডেস্ক :

মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি জনাব এ এম আমিন উদ্দিন-কে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পান তিনি।

প্রসঙ্গত, হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় মারা যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার মৃত্যুর পর এখন শূন্য রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার পদটি।

অ্যাডভোকেট মাহবুবে আলম দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা অ্যাটর্নি জেনারেল। তিনি ১১ বছর ৮ মাস ১৪ দিন এ দায়িত্ব সামলান। তার মৃত্যুর পর অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের কাজটি স্বাভাবিকভাবেই চালিয়ে যাচ্ছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930