সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে পৃথকস্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে পরিত্যক্ত ডোবা থেকে চম্পা বেগম (৫৫) নামের এক নারী ও রায়পুরে ঝুলন্ত অবস্থায় কুলসুমা বেগম (২৮) নামের অপর আরেক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে সদর উপজেলার ভবানিগঞ্জ ইউনিয়নের চরভূতা এলাকার লোকমান মুহুরীর পরিত্যক্ত ডোবা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত চম্পা বেগম ওই এলাকার বাসিন্দা। খবর পেয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে চম্পা বেগম বাড়ীর পার্শ্ববর্তী লোকমান মুহুরীর পরিত্যক্ত ডোবার পাশে কচুর লতি খুঁজছিল। পরে পার্শ্ববর্তী বাড়ীর শিশু শিক্ষার্থী নাবিহা (৭) ও তানজিনা (১০) যাওয়ার পথে ডোবায় লাশ ভাসতে দেখে স্থানীয়দের খবর দেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া জানান, নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে, কচুর লতি খুঁজতে গিয়ে ডোবায় পড়ে তিনি নিহত হয়েছেন। ময়নাতদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান পুলিশের এই কর্মকর্তা।

অপরদিকে জেলার রায়পুরে কুলসুমা বেগম নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে নিহতের স্বামী মিজানকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। রোববার সকালে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের আশ্রয়ন কেন্দ্রের মল্লিক বাড়িতে এঘটনা ঘটে। পরে দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930