সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

ফখরুলের বাসায় হামলা : আরও পাঁচজন বহিষ্কার

আকাশবার্তা ডেস্ক :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসায় হামলার ঘটনায় আরও পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে, ঢাকা-১৮ আসনের উপ নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে তার বাসার সামনে ডিম, পাথর নিক্ষেপ ও হামলার ঘটনায় মহানগর উত্তর বিএনপির ১২ নেতাকে বহিষ্কার করা হয়। তবে এবার বহিষ্কার করা হয় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ৫ জনকে।

সোমবার (১২ অক্টোবর) রাতে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মিজানুর রহমান মিজান ও ছাত্রদল মহানগর উত্তরের দপ্তর সম্পাদক তানভীর আহমেদ খান ইকরাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বেচ্ছাসেবক থেকে বহিষ্কৃতরা হলেন- উত্তরা পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. শরীফ হোসেন ও একই থানার যুগ্ম-আহ্বায়ক কাজী ইমরান।

এছাড়া ছাত্রদল থেকে বহিষ্কৃতরা হলেন, দক্ষিণ খান থানা ছাত্রদল নেতা মো. হারুনুর রশীদ বাবু, আব্দুল আজিজ ও বিমানবন্দন থানা ছাত্রদল নেতা শাকিল আহমেদ।

এর আগে শনিবার (১০ অক্টোবর) ঢাকা-১৮ আসনের মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা মির্জা ফখরুলের বাসায় ইট-পাথর ও ডিম নিক্ষেপ করে। এ ঘটনায় চরম ক্ষুব্ধ হয় হাইকমান্ড নিজেই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930