সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, সেই ওসি প্রত্যাহার

আকাশবার্তা ডেস্ক :

স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরীকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা মঙ্গলবার (১৩ অক্টোবর) এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার সকালে ডিআইজি অফিস থেকে প্রেরিত পত্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরীকে বর্তমান কর্মস্থল থেকে চট্টগ্রাম রেঞ্জ অফিসে যোগদান করতে বলা হয়েছে। আদেশ পাওয়ার পরেই তা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

উল্লেখ্য, ৪ অক্টোবর নোয়াখালীর বেগমগঞ্জের একটি গ্রামে রাতের বেলা ঘরে প্রবেশ করে স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়।

এ ঘটনায় তোলপাড় শুরু হলে জড়িতদের গ্রেপ্তারের পাশাপাশি স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যকে ঘটনা জেনেও থানায় অবহিত না করার অভিযোগে গ্রেপ্তার করা হয়।

পাশাপাশি দায়িত্বে অবহেলাকারীদের প্রতি জিরো টলারেন্স দেখানো হচ্ছিল। এমনই এক পরিস্থিতিতে ওই থানার ওসিকে প্রত্যাহারের ঘটনায় তার দায়িত্ব পালনে ব্যর্থতা বা অবহেলার ইস্যুটি সামনে এসেছে বলে সংশ্লিষ্ট পক্ষগুলো মনে করছে।

তবে সরকারিভাবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930