সর্বশেষ:

বিশ্বের অন্যতম ফুটবলার রোনালদো করোনাক্রান্ত

স্পোর্টস ডেস্ক :

এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালের হয়ে উয়েফা নেশন্স লিগের ম্যাচ খেলতে গিয়ে আক্রান্ত হলেন তিনি।

পর্তুগালের ফুটবল ফেডারেশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে এ খবর নিশ্চিত করেছে।

এদিকে করোনার কবলে পড়ায় নেশন্স লিগে আজ বুধবার (১৪ অক্টোবর) সুইডেনের বিপক্ষে ম্যাচটি খেলতে পারবেন না রোনালদো।

তবে করোনাক্রান্ত হলেও ৩৫ বছর বয়সী রোনালদোর শারীরিক অবস্থা ভালো আছে। নিজ ব্যবস্থাপনায় বর্তমানে তিনি আইসোলেশনে আছেন।

এদিকে পর্তুগালের ফুটবল ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, সে ভালো আছে। তার শরীরে করোনার কোনো উপসর্গ নেই। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন।

প্রসঙ্গত, গত সোমবার (১২ অক্টোবর) ফ্রান্সের বিপক্ষে ম্যাচ খেলেছে পর্তুগাল। ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ভ্রমণ করায় ওই ম্যাচের পর সব ফুটবলারের করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় পাঁচবারের ব্যাল ডি’অর জয়ী রোনালদোর করোনা পজিটিভ হয়।

এদিকে রোনালদো ছাড়াও এর আগে বহু ফুটবলারের করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে।  

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930