রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

লক্ষ্মীপুরে ৭৬টি পূজামন্ডপে চলছে দূর্গোৎসবের প্রস্তুতি

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে শারদীয় দূর্গোৎসব উদযাপনের প্রস্তুতি চলছে জেলার ৭৬টি পূজামন্ডপে। আগামী ২২ অক্টোবর থেকে সরকারের স্বাস্থ্যবিধি মেনে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজো। প্রতিটি ম-পে এগিয়ে চলছে প্রতিমা তৈরির কাজ, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা।

মন্ডপগুলো ঘুরে দেখা গেছে, এখনো সাজসজ্জা ও রংতুলির কাজ চলছে দ্রুতগতিতে। মৃৎ শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় প্রতিমা ধীরে ধীরে দেবী রূপ ধারণ করবে।

প্রতিমা শিল্পীরা জানিয়েছেন, করোনার কারণে বিগত বছরের চেয়ে এবছর তাদের পারিশ্রমিক কম। বর্তমান সরকার অনেককে আর্থিকভাবে সহযোগিতা করলেও মৃৎশিল্পীরা কোন সাহায্য সহযোগিতা পায়নি। সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন তারা।

জেলা পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল সাহা জানান, করোনা মহামারীর কারণে এ বছর আড়ম্বর হচ্ছে না কোনো ম-পে। দূর্গা পূজো বিধিমতো উদযাপনের লক্ষ্যে পূজা কমিটিগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।

জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান জানান, সুষ্ঠুভাবে শারদীয় দূর্গাপূজা সম্পন্ন করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। পূজা চলাকালীন সময়ে পুলিশ ও আনসার সদস্যরা সার্বক্ষনিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন। আর প্রতিটি মন্ডপে সরকারি বিধি নিষেধ মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১