বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

ধর্ষণে মৃত্যুদণ্ড নিষ্ঠুর সাজা : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক :

ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডকে নিষ্ঠুর সাজা হিসেবে দেখছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলে এক বিবৃতিতে বলছেন, মৃত্যুদণ্ডের ফলে অপরাধ একেবারে থেমে গেছে। তাই মৃত্যুদণ্ডকে সমাধান বলা যায় না।  

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেন, ধর্ষণকারী, নারী ও শিশু নির্যাতনকারীদের সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত শাস্তির আওতায় আনা প্রয়োজন। তবে মৃত্যুদণ্ড সমাধান নয়।

মৃত্যুদণ্ড নিষ্ঠুর সাজা উল্লেখ করে ব্যাচেলে বলেন, ‘এ ধরনের ভয়ঙ্কর অপরাধ যারা করে, তাদের শাস্তি দিতে গিয়ে নিষ্ঠুর আইন করে আমরা মানবাধিকার লঙ্ঘনের আরও পথ খুলে দিতে পারি না।’

বাংলাদেশে ধর্ষণবিরোধী আন্দোলনের মধ্যে সম্প্রতি সরকার সর্বোচ্চ সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করেছে। এরপরই এমন উদ্বেগ জানালেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার।

বিবৃতিতে মিশেল ব্যাচেলে বলেন, ‘বাংলাদেশ, মরোক্কো, আলজেরিয়া, ভারত, পাকিস্তান, নাইজেরিয়াসহ যেসব দেশে ধর্ষণের ঘটনা ঘটছে তাতে জনমনে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। অপরাধীদের আইনের আওতায় এনে প্রকৃত বিচার আমিও চাই। কিন্তু কিছু দেশ এর শাস্তি মৃত্যুদণ্ড করায় আমি উদ্বিগ্ন।’

তিনি বলেন, এখনো এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে, মৃত্যুদণ্ডের ফলে অপরাধ একেবারে থেমে গেছে। তাই মৃত্যুদণ্ডকে সমাধান বলা যায় না।    

মৃত্যুদণ্ডই সমাধান, এটা বলছেন না বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনকারীরাও। তারা বিচারে দেরি, বেশিরভাগ ক্ষেত্রে অপরাধ প্রমাণ না হওয়া, সাক্ষ্য আইনের দুর্বলতাসহ নানা বিষয় তুলে ধরছেন।

বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হকও বলেছেন, তারা মৃত্যুদণ্ডের পাশাপাশি দ্রুত বিচারের বিষয়েও উদ্যোগী হচ্ছেন।  

তিনি বলেন, বিশ্বের বেশিরভাগ দেশে মূল সমস্যা হল, যৌন নিপীড়নের ঘটনায় ভিকটিমরা শুরুতেই আইনের আশ্রয় পান না। সেটা কখনও সামাজিক কলঙ্কের ভয়ে, কখনও আরও ক্ষতির আশঙ্কায়। কখনও সমাজের গভীরে প্রোথিত লিঙ্গ বৈষম্য আর ক্ষমতার ভারসাম্যহীনতার কারণে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১