সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

রেললাইনে ঘুমিয়ে চিরবিদায় ৩ জনের

আকাশবার্তা ডেস্ক :

নেত্রকোনার বারহাট্টায় ট্রেনে কাটা পড়ে দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) ভোরে মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের দশাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দশাল গ্রামের দুই ভাই মো. রিপন মিয়া (২৫) ও মো. স্বপন মিয়া (২৩) এবং প্রতিবেশী মুখলেছুর রহমান (৩২)।

জানা যায়, দশাল গ্রামের রিপন মিয়া, স্বপন মিয়া ও মুখলেছ মিয়া শনিবার রাতে তাঁদের বাড়ির সামনে রেলপথের পাশে একটি ছোট জলাশয়ে মাছ ধরতে যান। ক্লান্ত হয়ে তাঁরা রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েন। রাত ১২টার দিকে ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোনার মোহনগঞ্জের উদ্দেশে যাত্রা করে। পরে ভোর সাড়ে চারটার দিকে ট্রেনটি মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের বারহাট্টা সদরের দশাল এলাকায় পৌঁছালে ওই তিনজন ট্রেনে কাটা পড়েন।

বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান বলেন, লাশ তিনটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930