শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

নোয়াখালীতে স্থগিত ইউপি ও জেলা পরিষদ নির্বাচনে আ.লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীতে মঙ্গলবার (২৩মে) অনুষ্ঠিত স্থগিত ইউপি ও জেলা পরিষদের ওয়ার্ড পর্যায়ের নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীরা বিজয়ি হয়েছেন। জেলা পরিষদ সদস্য নির্বাচনে ৬নং ওয়ার্ড থেকে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী জিএস মোশারেফ হোসেন (সিএনজি অটোরিকশা) প্রতীকে ৪০ ভোট এবং ৯নং ওয়ার্ডে কামাল উদ্দিন (সিএনজি অটোরিকশা) প্রতীক নিয়ে ২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এদিকে জেলার সদর বিনোদপুরে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী তোফাজ্জল হোসেন বাবলু নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বেগমগঞ্জের মীরওয়ারিশপুর ইউনিয়নে নৌকা প্রতীকের শাহজাহান সাজু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সেনবাগে আওয়ামীলীগের আবদুল ওহাব বিএসসি বেসকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এরআগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ শেষ হয়। স্থগিত হওয়া তৃতীয় ধাপে ভোট গ্রহণ বিভিন্ন কেন্দ্রে সকালে কিছু ভোটার উপস্থিত থাকলেও প্রচন্ড গরমে দুপুরে ভোটারদের উপস্থিতি কমতে থাকে।

নোয়াখালী জেলা নির্বাচন কমিশনার সুধাংস কুমার সাহা বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীসহ প্রশাসন ৪ স্তরে নিয়োজিত ছিল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১