মঙ্গলবার ৯ই জুন, ২০২৬ ইং ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন
হামলায় আহত তাজুল ইসলাম ভূঁইয়া ও মনির হোসেন মনুকে সিএনজিযোগে হাসপাতালে নেয়া হচ্ছে।

চন্দ্রগঞ্জে দুর্বৃত্তদের হামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ আহত ২

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে দুর্বৃত্তদের হামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তাজুল ইসলাম ভূঁইয়া ও মনির হোসেন মনু নামে নৌকা প্রতিকের দুইকর্মী গুরুত্বর আহত হয়েছেন। রোববার রাত পৌঁনে ১১টার দিকে চন্দ্রগঞ্জ ইউপির আমানীলক্ষ্মীপুর গ্রামের ৪নং ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়। এ ঘটনায় ধানের শীষের সমর্থক ও বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের দায়ী করেছেন, নৌকা প্রতিকের প্রার্থী নুরুল আমিন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, চন্দ্রগঞ্জ থানার একদল পুলিশ।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় চন্দ্রগঞ্জ বাজারে নৌকা প্রতিকের সমর্থনে আয়োজিত গণসমাবেশে অংশগ্রহণ শেষে স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তাজুল ইসলাম ভূঁইয়া ও মনির হোসেন মনু আমানীলক্ষ্মীপুরে যায়। রাত পৌঁনে ১১টার দিকে মোটরসাইকেলযোগে পুনরায় তারা চন্দ্রগঞ্জ বাজারে নৌকার প্রার্থীর নির্বাচনী অফিসে আসার পথে তাদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তরা রাস্তার একপাশ থেকে আরেকপাশে রশি বেঁধে ফাঁদ ফেতে রাখে। এতে ঘটনাস্থলে তাদের মোটরসাইকেলটি গতিরোধ হয়ে পড়ে গেলে তাদেরকে এলোপাতাড়ি পিটিয়ে আাহত করে এবং কয়েকটি ককটেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টিসহ মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে তাদের শোরচিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

হামলায় ঘটনাস্থলে পড়ে থাকা মোটরসাইকেল।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তিনি বলেন, কারা এই ঘটনায় জড়িত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে হামলার ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি বলেও জানান ওসি।

প্রসঙ্গত, চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আগামী ২০ অক্টোবর মঙ্গলবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রোববার ছিল নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিন। এ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নুরুল আমিন ও বিএনপি মনোনীত প্রার্থী তোফায়েল আহম্মদসহ ৩জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০