রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

আইন ভঙ্গ : গুগলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা

আন্তর্জাতিক ডেস্ক :

প্রতিযোগিতা আইন ভঙ্গের অভিযোগে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্র।

ইন্টারনেট সার্চ ও অনলাইন বিজ্ঞাপনে একক আধিপত্য বিস্তারের অভিযোগে স্থানীয় সময় মঙ্গলবার (২০ অক্টোবর) দেশটির জাস্টিস ডিপার্টমেন্ট ও ১১টি অঙ্গরাজ্য ফেডারেল আদালতে মামলাটি করে।

গুগলের মতো বৃহদাকার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রকদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এক বছরেরও বেশি সময় ধরে তদন্তের পর গুগলের বিরুদ্ধে মামলা হলো।

এদিকে মামলাটি ‘অনেক ত্রুটিপূর্ণ’ বলে মন্তব্য করেছে ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠান গুগল।

কোম্পানিটির ভাষ্য, অনলাইন খাত অনেক প্রতিযোগিতাপূর্ণ। গ্রাহকদের চাহিদাকে অগ্রাধিকার দেয়াই তাদের নীতি।

গুগলের পক্ষ থেকে বলা হয়, ‘মানুষ বাধ্য হয়ে বা বিকল্প না পেয়ে গুগল ব্যবহার করে না। পছন্দ করে বলেই তারা গুগল ব্যবহার করে।’

সূত্র : বিবিসি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১