বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

রামগতিতে ৩টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগ প্রার্থীরা বিজয়ী  

আকাশবার্তা ডেস্ক :  

লক্ষ্মীপুরের রামগতিতে ২টি ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এবং ১টি ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী এগিয়ে রয়েছেন। মঙ্গলবার দিনব্যাপি নির্বাচন এবং ভোট গণনা শেষে রাত ১০টায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

কমলনগর উপজেলা নির্বাচন অফিসার ও রামগতি উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা জাকির মাহমুদ জানিয়েছেন, ৬নং চরআলগী ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী (নৌকা প্রতীক) জাকির হোসেন চৌধুরী ৭৮১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রার্থী মো. সিরাজ উদ্দিন (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ৩৬৭১ ভোট। ৮নং বড়খেরী ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী (নৌকা প্রতীক) হাসান মাহমুদ ৫৮২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন এবং তাঁর নিকটতম প্রার্থী (ধানের শীষ প্রতীক) মো. নোমান পেয়েছেন ৩২৯ ভোট।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৫নং চরআব্দুল্যাহ ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী (নৌকা প্রতীক) কামাল উদ্দিন বিপুল ভোটে এগিয়ে রয়েছেন এবং তাঁর সাথে প্রতিদ্বন্দ্বীতা করছেন বিএনপি সমর্থিত প্রার্থী (ধানের শীষ) আব্দুর রব।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০