সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে পায়ুপথে হাওয়া ঢুকিয়ে শিশুশ্রমিককে হত্যার চেষ্টা, আটক ১

আকাশবার্তা ডেস্ক : 

লক্ষ্মীপুরে ১০ বছর বয়সী মিলন নামে এক শিশু শ্রমিককে পায়ুপথে হাওয়া ঢুকিয়ে হত্যার চেষ্টা হয়েছে। মঙ্গলবার (২৩মে) রাত ৮টার দিকে সদর উপজেলার মজুচৌধুরী হাটে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির অবস্থা খুবই আশংকাজনক। মিলন কমলনগর উপজেলার চরমার্টিন গ্রামের রহিম বাদশার ছেলে।

এ দিকে রাত ৯টার দিকে মজুচৌধুরী হাট এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত রিয়াজকে আটক করেছে সদর থানা পুলিশ।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার মজুচৌধুরী হাটে সেলিমের খাবার হোটেলে মিলন কাজ করে শিশু মিলন। ঘটনার সময় সে হোটেলের পাশে রিয়াজের পরিবহন গ্যারেজের সামনে দুষ্টামি করছিল। এ সময় রিয়াজ ক্ষিপ্ত হয়ে মিলনকে ধরে নিয়ে প্রথমে চড়-থাপ্পড় মারে। একপর্যায়ে অন্য আরেকজনের সহযোগিতায় জোরপূর্বক শিশুটির পায়ুপথে পাম্পের (রিকশা ও সাইকেলের হাওয়ার যন্ত্র) হাওয়া ঢুকিয়ে হত্যার চেষ্টা চালায়। এতে শিশু মিলন অসুস্থ্য হয়ে বমি করতে থাকে। খবর পেয়ে হোটেল মালিকের খালাতো ভাই আজাদ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ ব্যাপারে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, পায়ুপথে হাওয়া ঢুকানো শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ঘটনা শোনার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত রিয়াজকে আটক করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930