সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

টিকা ক্রয় করতে বিশ্বব্যাংকের ঋণ চায় বাংলাদেশ

অর্থ বাণিজ্য ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা ক্রয় করার জন্য জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশকে দ্রুত ঋণ মঞ্জুর করতে বিশ্বব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেছেন, বিশ্ব ব্যাংকের নমনীয় ঋণ (আইডিএ) যেসব দেশ পায়, তাদের মধ্যে জনসংখ্যার আধিক্য বিবেচনায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। ফলে টিকা ক্রয় করার জন্য বাংলাদেশকে দ্রুত ঋণ মঞ্জুর করা দরকার।

গেরো বৃহস্পতিবার বিশ্ব ব্যাংক-আইএমএফের বার্ষিক সভা-২০২০ এর অংশ হিসাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল ও বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ শ্যেফারের নেতৃত্বে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের মধ্যে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় মুস্তফা কামাল এ আহ্বান জানান বলে অর্থমন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার (২৪ অক্টোবর) জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি ২০২০ সালে বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভার অংশ হিসাবে অর্থমন্ত্রী আ হ ম মু্স্তফা কামালের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল ও বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ শেফারের নেতৃত্বে সংস্থার প্রতিনিধি দলের এই সভা হয়।

সভায় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী করোনাভাইরাসের টিকা আবিষ্কারের সঙ্গে সঙ্গে দেশের সব জনগণের টিকা প্রাপ্তি নিশ্চিতে টিকা কেনা, সংরক্ষণ, পরিবহন ও বিতরণের কাজের জন্য ৫০ কোটি ডলারের সহায়তা দেয়ার অনুরোধ করা হয়।

চলতি ২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশের জন্য বিশ্ব ব্যাংকের আইডিএ-১৯ (সবচেয়ে কম সুদের ঋণ) এর আওতায় বরাদ্দকৃত অর্থের অতিরিক্ত হিসাবে এই সহযোগিতা চাওয়া হয়েছে।

এসময় কোভিড-১৯ মহামারীর অভিঘাত মেকাবিলায় বিশ্ব ব্যাংক ‘কোভিড-১৯ রিকভারি অ্যান্ড রেসপন্স’ প্রকল্পের জন্য যে ৫০ কোটি ডলারের প্রতিশ্রুতি দিয়েছে, সেখান থেকে চলতি অর্থবছরে জরুরি ভিত্তিতে ২৫ কোটি ডলার ছাড় করার অনুরোধও জানান অর্থমন্ত্রী।

বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে বিশ্ব ব্যাংকের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে মন্ত্রী করোনা মোকাবেলায় বিশ্বব্যাংকের দেয়া ১০ কোটি ডলারের ঋণ সহায়তার প্রশংসা করেন।

তিনি বলেন, বিশ্বব্যাংকের প্রকল্পের শর্তগুলো ইতিমধ্যে অনেকাংশে পূরণ করা হয়েছে, বাকী শর্তগুলো দ্রুত পূরণ করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930