সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

সেনাপ্রধানের নামে ভুয়া অ্যাকাউন্ট, ছড়ানো হচ্ছে বিভ্রান্তিকর তথ্য

আকাশবার্তা ডেস্ক :

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট খুলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

রোববার (২৫ অক্টোবর) আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে রাশেদুল আলম খান বলেন, সেনাপ্রধান আজিজ আহমেদের ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে ব্যক্তিগত অ্যাকাউন্ট/আইডি নেই। সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাপ্রধানের নাম (Aziz Ahmed) এবং ছবি ব্যবহার করে তার নামে ভুয়া (Fake) আইডি ব্যবহার করে বিভিন্ন প্রকার স্ট্যাটাস প্রদান/তথ্য উপস্থাপন করা হচ্ছে।

এ সব ভুয়া আইডি থেকে প্রকাশিত সব তথ্যাবলী মিথ্যা হিসেবে গণ্য করতে সবাইকে অনুরোধ করা হলো বলেও জানিয়েছে আইএসপিআর।

এর আগে ২০১৯ সালের জানুয়ারিতে আরেকবার সেনাপ্রধানের ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট বিষয়ে সতর্ক করা হয়েছিল।

সূত্র : দৈনিক আমার সংবাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930