সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বেগমগঞ্জের চন্দ্রগঞ্জে বিদ্যালয় আঙিনায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ (পূর্ববাজার) সরকারি প্রাথমিক বিদ্যালয় আঙিনায় অবৈধ দখলীয় স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ফরিদা খানম এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা (ভূমি) কর্মকর্তা কেএম ইয়াসির আরাফাত, সহকারী (ভূমি) কর্মকর্তা ইসমিতা রায়, ইউনিয়ন ভূমি সহকারী (তহসিলদার) কর্মকর্তা আলমগীর হোসেন, বেগমগঞ্জ মডেল থানার এসআই মাইন উদ্দিন, এএসআই নাজিম উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বিদ্যালয়ের নিজস্ব ভূমি এবং পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলে ভোগদখল করে আসছে স্থানীয় গোলাবাড়ির নাদরেজ্জামান নাদু, আব্দুর রশিদ, মোরশেদসহ একটি প্রভাবশালী চক্র।

বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা প্রশাসনের নজরে আনলে দখলদারদের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য কয়েকবার নোটিশ করা হলেও দখলদাররা কর্ণপাত করেনি। ফলে বুধবার ওইসব অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে ফেলে প্রশাসন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930