সর্বশেষ:

২৪ ঘণ্টায় নিভলো আরও ২০ প্রাণ

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ হাজার ৮৩৮ জনে।

এছাড়া গত একদিনে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৩৩৫ জন। দেশে মোট আক্রান্ত হলো ৪ লাখ ১ হাজার ৫৮৬ জনে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত একদিনে ১ হাজার ৫২৩ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ১৮ হাজার ১২৩ জন সুস্থ হয়ে উঠেছেন।

এতে জানানো হয়, ১১১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৮৬টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৬১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২২ লাখ ৮৩ হাজার ৯৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

উল্লেখ্য বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ মার্চ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930