বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ ইং ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল লক্ষ্মীপুরের ৩৩ জন সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তহবিল থেকে লক্ষ্মীপুরের সাংবাদিকদের মাঝে আর্থিক সহায়তা হিসেবে ৩ লাখ ৩০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রথমপর্যায়ে মনোনীত প্রত্যেক সাংবাদিককে চেকের মাধ্যমে ১০ হাজার টাকা করে মোট ৩৩ জনকে সহায়তা দেয়া হয়।

বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের মুক্তমঞ্চে আনুষ্ঠানিকভাবে এসব চেক বিতরণ করা হয়। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় লক্ষ্মীপুর জেলা প্রশাসন এ আয়োজন করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন ও লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল।

এছাড়াও জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন ও জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছেন সাংবাদিকরা। চলমান দুর্যোগে নানা সমস্যায় জর্জরিত হয়েও সাংবাদিকদের লড়াই অব্যাহত রয়েছে। এমতাবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থিক সহায়তা দিয়ে সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন। এটা সত্যিই প্রশংসনীয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০