সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

২৪ ঘণ্টায় ২৩ মৃত্যু, আক্রান্ত ৪ লাখ ছাড়িয়েছে

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ হাজার ৮৬১ জনে।

এদিকে গত একদিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬১০ জন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৪ লাখ ৩ হাজার ৭৯ জন।

বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ১৯ হাজার ৭৩৩ জন।

এদিকে দেশে ১১১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৫০৬টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৩৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ২২ লাখ ৯৬ হাজার ৩২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ মার্চ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০