সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়লো

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়িয়েছে শিক্ষামন্ত্রণালয়। চলমান ছুটি আগামী ১৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ছুটি বাড়ানোর এই সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।
 
তিনি বলেন, সবার স্বাস্থ্য ঝুঁকিকে বিচেচনায় নিয়ে গত মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে আমরা বাধ্য হয়েছি। ১৪ নভেম্বর পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
 
এই সময়ের মধ্যে নানান জিনিস পর্যালোচনা করেছি, সীমিত পরিসরে কিছু জিনিস খোলা যায় কি না। আমাগী দুই সপ্তাহের মধ্যে বিভিন্ন তথ্য পর্যালোচনা করে দেখব পরিস্থিতি অনুকূল হলে সীমিত পরিসরে (শিক্ষা প্রতিষ্ঠান) খোলার চেষ্টা করব।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা : শিক্ষামন্ত্রী বলেন, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়া হবে কিনা, সে বিষয়ে শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নেয়া হবে। সব বিশ্ববিদ্যালয় একসঙ্গে পরীক্ষা নেওয়া শুরু করলে পরিস্থিতি কি হবে। সবার বিষয়টি বিবেচনায় নিতে হবে, সমন্বিত পরীক্ষার বিষয়টাও ভাবতে হবে। বিশ্ববিদ্যালয়ের নিজের স্বার্থের কথা ভাবলে চলবে না। শিক্ষার্থীদের কথা ভাবতে হবে।

নতুন বছরে বই উৎসব : শিক্ষামন্ত্রী বলেন, আমাদের নতুন বছরের বই প্রস্তুত আছে। কিন্তু করোনা পরিস্থিতির মধ্যে বই উৎসবের মতো গণজমায়েত করা সম্ভব হবে কিনা সেটি দেখার বিষয়। কারণ স্বাস্থ্যঝুঁকি থাকলে এ ধরনের অনুষ্ঠান করা সম্ভব হবে না। বই উৎসব করতে গিয়ে ঝুঁকি নিয়ে নেবো সেটি ঠিক হবে না। আমরা বিকল্প কি করতে পারি সেটি জানিয়ে দেবো।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হলে ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার।

এরপর দ্বিতীয় দফায় ৯ এপ্রিল ও তৃতীয় দফায় ২৫ এপ্রিল পর্যন্ত সেই ছুটি বাড়ানো হয়। সেই ছুটি বাড়তে বাড়তে ঠেকেছে ৩১ অক্টোবর পর্যন্ত। সর্বশেষ ১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০