সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

নির্যাতিত শিশু মিলনের দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে পায়ুপথে বাতাস ঢুকিয়ে নির্যাতনের শিকার ১২ বছরের সেই শিশুশ্রমিক মিলন হোসেনের পড়ালেখা ও পরিবারের যাবতীয় দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক হোমায়ারা বেগম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বুধবার দুপুরে লক্ষ্মীপুরে ফিরে আসার পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মিলনের চিকিৎসা খরচ বাবদ তার পরিবারকে ১০ হাজার টাকা অনুদান দেন জেলা প্রশাসক। পাশাপাশি নির্যাতনের ঘটনায় জড়িতকে ছাড় না দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মীর শওকত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুরুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য, সদর উপজেলার মজুচৌধুরীরহাটে গত মঙ্গলবার রাতে মোটরসাইকেলে হাওয়া দেওয়ার কমপ্রেসার মেশিন দিয়ে তার পেটে বাতাস ঢুকিয়ে নির্যাতন করা হয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তির পর আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা পরীক্ষা নীরিক্ষা শেষে মিলনকে আশঙ্কামুক্ত হিসেবে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বুধবার দুপুরে তারা লক্ষ্মীপুরে পৌঁছান।

এ দিকে ঘটনার রাতেই অভিযুক্ত রিয়াজ হোসেনকে আটক করে সদর থানা পুলিশ। বুধবার দুপুরে থানায় শিশু নির্যাতন ও হত্যার চেষ্টা হিসেবে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানান থানার ওসি মো. লোকমান হোসেন।

নির্যাতনের শিকার মিলন কমলনগর উপজেলার চরমার্টিন গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে ও স্থানীয় মজুচৌধুরীর হাটে অবস্থিত সেলিমের খাবার হোটেলে কাজ করত সে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930