শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

১৭ বছর পর এফডিসিতে যাচ্ছেন শাবানা?

বিনোদন ডেস্ক :

১৭ বছর ধরে পর্দার আড়ালে থাকা একসময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবানা দেশে এসেছেন। ২৫ মে এফডিসিতে বংলাদেশ চলচ্চিত্র পরিচালক প্রযোজক সমিতির তরফ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে তাকে আমন্ত্রন জানানো হয়েছে এফডিসিতে-এমন তথ্য জানিয়েছেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

২০০০ সালের পর চলচ্চিত্র অঙ্গন ছেড়ে সপরিবারে যুক্তরাস্ট্রে চলে যান বাংলা চলচ্চিত্রের দর্শক নন্দিত নায়িকা শাবানা। চলচ্চিত্রকে বিদায় জানিয়ে প্রায় ১৭ বছর ধরে তিনি ছিলেন এই জগতের সঙ্গে পুরোপুরি বিচ্ছিন্ন। চলতি বছরে ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরষ্কারে ভূষিত করেছে বাংলাদেশ সরকার। তবে তার আগেই ২৫ মে এফডিসিতে মুক্তিযুদ্ধের প্রথম চলচ্চিত্র ‘ওরা এগারোজন’ এর কলাকুশলীদের সংবর্ধনা উপলক্ষ্যে প্রাক্তন কর্মক্ষেত্রে শাবানার ফেরার একটি সম্ভাবনা তৈরি হলো।

মঙ্গলবার এফডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার জানিয়েছেন দীর্ঘদিনপর দেশে ফিরেছেন চিত্রনায়িকা শাবানা। আগামি ২৫ মে এফডিসিতে আয়োজিত সংবর্ধনায় তিনি উপস্থিত হতে যাচ্ছেন।

গুলজার বলেন, “অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য শাবানা ম্যাডামকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এছাড়াও যুক্তরাষ্ট্র প্রবাসী এ অভিনেত্রী মাসখানেক দেশে থাকবেন বলে জানা গেছে।” চলচ্চিত্রকার আজিজুর রহমানের হাত ধরে সিনেমায় অভিষেক হয় শাবানার। ১৯৬৭ সালে এহতেশামের ‘চকোরী’ সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। ষাট থেকে নব্বই দশকে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন এ নায়িকা। পরিচালক এহতেশামই তার ‘রত্মা’ নাম বদলে শাবানা রাখেন।

কেরিয়ারে প্রায় পাঁচ শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ২৫টি ছবির প্রযোজকও তিনি। অভিনয়ের জন্য ১১ বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার। তবে জনপ্রিয়তা থাকা সত্ত্বেও ২০০০ সালে রূপালি জগৎ থেকে নিজেকে আড়াল করে ফেলেন এ নায়িকা। প্রবাস জীবন ফেলে ব্যক্তিগত কাজে বছরে দু-একবার দেশে এলেও চলচ্চিত্র শিল্পের সঙ্গে বর্তমানে কোনো যোগাযোগই নেই তার। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ছিল ‘ঘরে ঘরে যুদ্ধ’।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১