শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

আকাশবার্তা ডেস্ক :

সংবাদ প্রকাশের জেরধরে লক্ষ্মীপুর থেকে প্রকাশিত দৈনিক বাংলার মুকুল পত্রিকার দুই সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) রাতে রায়পুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাঈল হোসেন খোকন বাদি হয়ে মামলাটি দায়ের করেন। রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল জলিল মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার আসামিরা হলেন, দৈনিক বাংলার মুকুল পত্রিকার সম্পাদক ও প্রকাশক একেএম মিজানুর রহমান মুকুল, নির্বাহী সম্পাদক আফরোজা আক্তার রাঙা, পত্রিকাটির রায়পুর উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম টিটু ও দেনায়েতপুর গ্রামের বাসিন্দা মো. এসএন উদ্দিন রিয়াদ।

মামলার এজাহারে মেয়র উল্লেখ করেন, গত ২৮ অক্টোবর তারিখে লক্ষ্মীপুরের স্থানীয় দৈনিক বাংলার মুকুলে তার নাম জড়িয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। সংবাদটিতে তার সুনাম ক্ষুন্ন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে দৈনিক বাংলার মুকুল পত্রিকার সম্পাদক মিজানুর রহমান মুকুল বলেন, প্রকাশিত সংবাদের প্রিন্ট ভার্সনে একটি শব্দ অনিচ্ছাকৃতভাবে প্রেসটাইপে ভুল হয়েছে। যার জন্য পরদিন ২৯ অক্টোবরের সংখ্যায় ও অনলাইন ভার্সনে সংশোধনী দিয়ে দু:খ প্রকাশ করা হয়েছিল। এরপরেও মামলা হওয়ার বিষয়টি মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ হয়েছে বলে জানান তিনি।

এদিকে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় লক্ষ্মীপুরে কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়েছেন। রোববার সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেসক্লাব, লক্ষ্মীপুর সাংবাদিক ইউনিয়ন এবং অনলাইন সাংবাদিক ফোরাম জরুরী বৈঠক ডেকেছে বলে সংশ্লিষ্ট কয়েকজন সাংবাদিক নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০