বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের
জো বাইডেন ও ট্রাম্প

এখনো অনেক খেলা বাকি আছে : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেছেন, ‘অনেক খেলা বাকি আছে এখনও। আমরা অপেক্ষা করব। নির্বাচনে ভোটগ্রহণ শেষ। গণনা চলছে। মঙ্গলবার ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটনে অবস্থান করছেন জো বাইডেন।

নির্বাচনের ফল নিয়ে জো বাইডেন বলেন, অনেক খেলা বাকি আছে এখনও। আমরা অপেক্ষা করব। আজ রাতে যদি কিছু বলার প্রয়োজন পড়ে, তবে আমি বলবো। যদি তেমন কিছু না থাকে, আগামীকাল ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। নির্বাচনের হারজিতের ফল মেনে নেবেন কিনা এমন প্রশ্নে বাইডেন বলেন, এ বিষয়ে কথা বলার প্রয়োজন মনে করছেন না তিনি। কী প্রতিক্রিয়া হবে তা নির্ভর করছে ট্রাম্প কী বলেন ও কীভাবে বলেন, তার ওপর।

বাইডেন বলেন, ‘কোন ভোট গণনা করা হবে, আর কোনগুলো হবে না, তা নির্ধারণের কাজ প্রেসিডেন্টদের নয়। আপনারা জানেন ভোটারেরাই ঠিক করেন প্রেসিডেন্ট কে হবেন। তিনি কী করবেন বা বলবেন, তাতে কিছু যায়-আসে না। ভোট গণনা হবেই। অন্যদিকে, এই রিপোর্ট লেখা পর্যন্ত বাইডেন ২৩৮ আর ট্রাম্প ২১৩টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১