সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা
বাইডেন

বাইডেনের দরকার মাত্র ৬ ভোট!

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে আছেন জো বাইডেন। আর ৬টি ইলেকটোরাল ভোট পেলেই মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন ডেমোক্র্যাট দলের এই প্রার্থী। এরই মধ্যে তিনি বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৫০ ভোটে এগিয়ে আছেন।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন পেয়েছেন ২৬৪টি ইলেকটোরাল ভোট।

অপরদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেকটোরাল ভোট। কয়েকটি রাজ্যের ভোট গননা এখনো বাকি রয়েছে। তার মধ্যে বেশ কয়েকটিতে এগিয়ে আছেন বাইডেন।

এদিকে, উইসকসিন রাজ্যের ভোট পুনরায় গননার জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্পের প্রচারণা শিবির। আর মিশিগান রাজ্যের ভোট গননা বন্ধ করতে মামলা করেছে তারা।

এই উইসকনসিন অঙ্গরাজ্য এবারের নির্বাচনের প্রথম থেকেই ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিত। প্রথম থেকেই এই রাজ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছিল। তবে বাইডেন জয় পেলেও রিপাবলিকান ট্রাম্পের সঙ্গে তার ব্যবধান সামান্যই।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, এই রাজ্যে ট্রাম্পের চেয়ে ২০ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বাইডেন। যদিও ভোট পুনরায় গণনা করা হয় তারপর ট্রাম্পের এখানে জয়ের সম্ভাবনা নেই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০