সর্বশেষ:

হেরে যাচ্ছেন ট্রাম্প, খুশিতে বরিশালে ভূরিভোজ!

আকাশবার্তা ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারের নির্বাচনে তিনি হেরে যাচ্ছেন। এ খবর শুনে খুশিতে বরিশালের এক ব্যবাসীয় ভূরিভোজের আয়োজন করেছেন। 

গৌরনদী উপজেলা সুপার মার্কেটের ওই ব্যবাসীয় গণমাধ্যমকে বলেন, যুক্তরাষ্ট্র  প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একজন অপছন্দের লোক। তিনি বিশ্বের শান্তি নষ্ট করেছেন। আমেরিকায় বিভিন্নভাবে দাঙ্গা-হাঙ্গামার সৃষ্টি করেছেন। 

তাই বিশ্ব শান্তি প্রতিষ্ঠার স্বার্থে ব্যালটের মাধ্যমে তাকে বিদায় করা উচিত। যুক্তরাষ্ট্রের ভোটাররা তাই করেছেন। নির্বাচনে জো বাইডেনের বিজয় অনেকটাই নিশ্চিত মনে করে আনন্দে ভোজের আয়োজন করেছি।

শুক্রবার ( ৬ নভেম্বর) রাতে ভূরিভোজের বিষয়টি নিশ্চিত করে ব্যবসায়ী মেরাজ হোসেন খান জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে চলমান ভোট গণনার ফলাফলে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বিজয়ের সম্ভাবনায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে প্রায় ২০০ জনের জন্য ভূরিভোজের আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতা, সাংবাদিক ও মার্কেটের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930