বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

ছেলের পর কারাগারে বিএনপি নেতা মীর নাসির

আকাশবার্তা ডেস্ক :

অবৈধ সম্পদ অর্জনে ছেলে মীর হেলালের পর একটি মামলায় ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (৮ নভেম্বর) ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক এএমএম রুহুল ইমরানের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মীর নাসির। 

শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একটি বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে গত ২৭ অক্টোবর একই আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মীর মোহাম্মদ নাসির। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ৬ মার্চ অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাসির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় বিচার শেষে একই বছরের ৪ জুলাই ঢাকার ২ নম্বর বিশেষ জজ মীর নাসির উদ্দিনকে ১০ বছরের দণ্ড দেন। একইসঙ্গে ৫০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে দুই বছরের কারাদণ্ড দেন। আর তার ছেলে মীর হেলালকে তিন বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকার অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তার আরও এক মাসের দণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে পিতা ও পুত্র হাইকোর্টে পৃথক আপিল করেন।

হাইকোর্ট ২০১০ সালের ১০ আগস্ট মীর নাসিরের এবং একই বছরের ২ আগস্ট মীর হেলালের সাজা বাতিল করে রায় দেন। হাইকোর্টের ওই রায় বাতিল চেয়ে আপিল আবেদন করে দুদক। ২০১৪ সালের ৪ জুলাই আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে হাইকোর্টকে পুনরায় আপিল শুনানির নির্দেশ দেন। পুনরায় আপিল শুনানি শেষে ২০১৯ সালের ১৯ নভেম্বর হাইকোর্ট বিচারিক আদালতের রায় বহাল রেখে রায় দেন।

একইসঙ্গে রায় দেওয়া বিচারিক আদালতে রায় পৌঁছানোর তিন মাসের মধ্যে আসামিদের আত্মসমর্পণের নির্দেশ দেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০