বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

ক্ষমতা ছাড়লেই : যেকোনও সময় ট্রাম্প গ্রেপ্তার!

আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মুখপাত্র অ্যাডাম এরলি মন্তব্য করেছেন, ক্ষমতা ছাড়ার সাথে সাথে যেকোনও মুহূর্তেই গ্রেপ্তার হতে পারেন ট্রাম্প! 

রোববার (৮ নভেম্বর) সৌদি নিউজ চ্যানেল আল-আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে যেসব অপরাধ করেছিলেন; আদালতে আগেই সেসব বিষয়ে বহু মামলা হয়েছে। বর্তমানে তিনি প্রেসিডেন্ট হিসেবে আইনি দায়মুক্তি ভোগ করছেন বলে তাকে ওইসব মামলায় গ্রেপ্তার করা যাচ্ছে না।

এরেলি বলেন, শুধু কি তাই; ট্রাম্পের বিরুদ্ধে ‘যৌন নির্যাতন’ থেকে শুরু করে ‘ট্যাক্স ফাঁকি দেওয়া’র মতো বহু অভিযোগ রয়েছে।

এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও ট্রাম্পের বিরুদ্ধে মামলা রয়েছে। 

জানা গেছে, চলতি বছরের ৩ জানুয়ারি ট্রাম্পের সরাসরি নির্দেশে ইরানের কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে মার্কিন সেনারা। ইরাকের রাজধানী বাগদাদে ওই হত্যাকাণ্ডের পর ইরান ট্রাম্পের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে হত্যা মামলার সিদ্ধান্ত নেয়। সে সময় অনেকেই বিষয়টিকে হাস্যকর বলে উড়িয়ে দিলেও বিশেষজ্ঞরা বলেছেন, ট্রাম্প চিরদিন ক্ষমতায় থাকবেন না এবং আইনি দায়মুক্তিও তাকে আজীবন সুরক্ষা দেবে না।

এর আগে, গত শনিবার রাতে সিএনএন, ফক্স নিউজ, সিবিএস, অ্যাসোশিয়েডেট প্রেস ও নিউইয়র্ক টাইমসের মতো বড় মার্কিন মিডিয়াগুলো ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। 

এসব মিডিয়া জানায়, বাইডেন ২৯০ ইলেকটোরাল ভোট পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজন ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট।

অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প এখনও নির্বাচনের ফলাফল মেনে নেননি। বরং তিনি এ বিষয়ে আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। 

সত্যিকার অর্থে নির্বাচনের ফল ঘোষণার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে শুভেচ্ছা না জানিয়ে উল্টো হুমকি দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতিতে এটাই প্রথম।

সূত্র : পার্স টুডে

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১