বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের ঘোষণা শিক্ষামন্ত্রীর

আকাশবার্তা ডেস্ক :

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনা হবে। শিক্ষাকে আনন্দময় করে তুলতে শিগগির এ পরিবর্তন আনা হবে।

শনিবার (১৪ নভেম্বর) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শেখ রাসেল জিমনেসিয়ামের উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থা অনেকটা পরীক্ষা নির্ভর, সনদ সর্বস্ব ও একইসঙ্গে আনন্দহীন। সেটি প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। সুতরাং সংখ্যায় নয়, শিক্ষার গুণ ও মানের দিকে নজর দিতে হবে।

তিনি বলেন, সনদ সর্বস্ব শিক্ষার পরিবর্তনের পাশাপাশি গতানুগতিক চিন্তাধারা থেকে বেরিয়ে শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে হবে। শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের আনন্দেই জ্ঞান অর্জন করবে, বাধ্য হয়ে নয়।

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাই সবচেয়ে বড় হাতিয়ার উল্লেখ করে তিনি বলেন, বিশ্বে যোগ্যতাই টিকে থাকার একমাত্র মানদণ্ড। সময়ের প্রয়োজনে শিক্ষার্থীদের বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি উদ্ভাবনের দিকে মনোযোগী হতে হবে।

এরআগে, শিক্ষামন্ত্রী যবিপ্রবির প্রধান ফটকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি মুজিববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ডা.এম আর খান মেডিকেল সেন্টারের সামনে একটি বৃক্ষরোপণ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১