সর্বশেষ:

হেফাজতে ইসলামের আমীর বাবুনগরী, মহাসচিব কাসেমী

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশের বহুল আলোচিত সংগঠন হেফাজতে ইসলামের আমীর নির্বাচিত হয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। 

এছাড়া সংগঠনটির মহাসচিব নির্বাচিত হয়েছেন মাওলানা নূর হোসাইন কাসেমী। 

রোববার (১৫ নভেম্বর) হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের সম্মেলনে ১৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

এর আগে আজ সকাল সাড়ে ১০টায় হেফাজতের শীর্ষ নেতারা হাটহাজারী মাদ্রাসায় সম্মেলনস্থলে প্রবেশ করেন। এরপর একে একে আসেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, সহ সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী, মাওলানা সালাউদ্দিন, মাওলানা মামুনুল হক সহ প্রায় চার শ’ নেতা।

এদিকে এই সম্মেলনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রয়াত আল্লামা আহমদ শফীর ছেলে আনাস মাদানীর সমর্থকরা। 

তারা বলছেন, সম্মেলনের পুরো প্রক্রিয়াটিই অবৈধ। তাদেরকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি বলেও দাবি তাদের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930