সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

শিবগঞ্জে ধানবোঝাই ভটভটি উল্টে প্রাণ গেলো ৮ শ্রমিকের

আকাশবার্তা ডেস্ক :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ধানবোঝাই ভটভটি উল্টে ধানকাটা আটজন শ্রমিক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন শ্রমিক। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বারিক বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  

জানা গেছে, বরেন্দ্র এলাকা থেকে ধান কেটে বাড়ি আসার পথে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত সকল শ্রমিকের বাড়ি সোনামসজিদের বালিয়াদিঘী গ্রামে। 

নিহতরা হলেন-বালিয়াদিঘী গ্রামের এরফানের ছেলে বাবু (২৬) মিঠুন (২২), তাজামুল (৪৮) আমানুর ছেলে মিলু(২৫), মদন কাটকাটি নওশাদের ছেলে কাশেদ (৪২), কাবিলের ছেলে কারিম(২৭), দায়পুকুরিয়া সোনাপুরের মজিবুরের ছেলে চালক মাসুদ (২৩), আজিজুলের ছেলে আহাদ (২২)। 

আহত ১ জন রবুলের ছেলে হামদুল (৩০)। বাকিদের পরিচয় জানা যায় নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। 

ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে হতাহতদের উদ্ধার করে। 

শিবগঞ্জ ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মো. সিরাজউদ্দীন সকাল সাড়ে ৯ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলেই অবস্থান করছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930