সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

‘গোল্ডেন মনির’র ৩০টিরও বেশি স্থানে বাড়ি ও প্লট!

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর মেরুল বাড্ডা থেকে অবৈধ অস্ত্র ও মাদকসহ গাড়ি ও স্বর্ণ ব্যবসায়ী মনিরুল ইসলাম ওরফে গোল্ডেন মনিরকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

অভিযানে তার ৩০টিরও বেশি স্থানে বাড়ি ও প্লট রয়েছে বলে জানা গেছে।

অভিযান শেষে শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এসব তথ্য জানিয়েছেন।

শনিবার ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত অভিযানে বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, ৬০০ ভরি সোনা (আট কেজি), ১০টি দেশের মুদ্রা ও এক কোটি নয় লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাবের এ কর্মকর্তা।

তিনি আরো জানান, তার বাসা থেকে দুটি বিলাসবহুল গাড়িও উদ্ধার করেছে র‌্যাব। 

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, ৩০টিরও বেশি স্থানে তার বাড়ি ও প্লট রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930