সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

বিএনপি বহুদলীয় গণতন্ত্রের নামে জনগণকে ধোঁকা দিচ্ছে : সেতুমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার (২২ নভেম্বর) বলেছেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রের নামে জনগণকে ধোঁকা দিচ্ছে।

ভার্চুয়ালভাবে কক্সবাজারের পেকুয়ার একতা বাজার থেকে বানৌজা শেখ হাসিনা ঘাঁটি পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্পের ২৩ কিলোমিটার সড়কের নির্মাণ কাজের উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি নিজেদের বহুদলীয় গণতন্ত্রের ফেরিওলা দাবি করলেও তা শুধু প্রচারণাতেই সীমাবদ্ধ।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন যথা সময়ে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।

কক্সবাজারের পেকুয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত সভায় কক্সবাজার চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম, এমপি সাইমুম সরওয়ার কমল, এমপি আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, সড়ক জনপদের অতিরিক্ত প্রকৌশলী আব্দুল ওয়াহিদ, তত্ত্ববধায়ক প্রকৌশলী  হাফিজুর রহমান, জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান,সড়ক জনপদের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে তিন হাজার নারী-পুরুষ এতে অংশ নেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930