সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ওলকচুর ভিতরে ১৫ হাজার ইয়াবা উদ্ধার

আকাশবার্তা ডেস্ক :

বাঁশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে আজ সোমবার (২৩ নভেম্বর) বিকালে ওলকচুর ভিতর বিশেষ কায়দায় লুকানো ১৫ হাজার ৩০০ পিস ইয়াবা, পরিবহনকারী সিএনজিচালিত অটোরিকশাসহ তিনজনকে আটক করেছে।
বাঁশখালী থানার এসআই দীপক কুমার সিংহ-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলো- রামুর ঈদগড় ৭নং ওয়ার্ডের চরপাড়ার ছৈয়দ কাসিমের স্ত্রী রামিছা বেগম (২২), সোয়া জাইন্যা পাড়ার মৃত নবী হোসেনের স্ত্রী জহুরা বেগম (৫০), সিএনজিচালিত অটোরিকশাচালক পেকুয়ার সুতিপাড়া এলাকার উকিল আহমদের পুত্র মো. নাছির(৪০)।

আটকের পর তাদের কাছে পলিথিন দিয়ে মোড়ানো ওলকচুর ভিতর তল্লাশি চালিয়ে এ ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

বাঁশখালী থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার বিকালে গোপনে ইয়াবা পাচার হচ্ছে এ সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসআই দীপক কুমার সিংহ-এর নেতৃত্বে একদল পুলিশ বাঁশখালীর সর্বদক্ষিণের পুঁইছড়ি ফুটখালী ব্রিজ এলাকায় অবস্থান নেয়।

সেখানে তল্লাশি চলাকালে রাস্তার উপর থেকে ১৫ হাজার ৩০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয় এবং একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

এ ব্যাপারে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিলের ১০(ক) মূলে মামলা করা হবে বলে থানা সূত্রে জানা যায়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, “থানা পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে তিনজনকে আটক করে ১৫ হাজার ৩শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পলিথিনের মাধ্যমে ওলকচুর ভিতরে বিশেষ কায়দায় পাচারের চেষ্টা করেও পুলিশের হাতে ধরা পড়ে তারা।” এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে এবং গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930