সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টায় স্থানীয় গণমিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন।

চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি কাজী মোস্তফা কাজলের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, উত্তর জয়পুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, দিঘলী ইউপি চেয়ারম্যান শেখ মজিবুর রহমান, চন্দ্রগঞ্জ থানার সেকেন্ড অফিসার আব্দুল ওহাব, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাংবাদিক মো. আলী হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন, মান্দারী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কাজম উদ্দিন, চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক সমীর কর্মকার, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু ও আবু তালেব, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আনসার উদ্দিন প্রমুখ।

সভায় মাহে রমজান উপলক্ষে বিভিন্ন বাজারের শান্তি, শৃঙ্খলা এবং যানজট নিরসনের উপর গুরুত্বারোপ করেন ওসি। এ সময় বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031