সর্বশেষ:

একদিনে আরও ২০ মৃত্যু, কমেছে আক্রান্ত

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ হাজার ৫৪৪ জন। 

এছাড়া গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ২৭২ জন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৪ লাখ ৫৮ হাজার ৭১১ জন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ দিন সুস্থ হয়েছেন ২ হাজার ২২৩ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৩ হাজার ৬৭৬ জন।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশে আরও ২ হাজার ২৯২ জন করোনাক্রান্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩৭ জন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930