সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বেগমগঞ্জে সুমন বাহিনীর সহযোগী অস্ত্রসহ আটক

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর বেগমগঞ্জে পৃথক অভিযান চালিয়ে সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আব্দুল করিম রয়েল (৩১) সহ ২জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বেগমগঞ্জ থানা পুলিশ জানায়, বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ২ আসামিকে আটক করা হয়।

অভিযানে সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আব্দুল করিম রয়েল (৩১)কে আটকের পরে তার ভাষ্যমতে, গভীর রাতে বেগমগঞ্জের উত্তর পশ্চিম একলাশপুরের নকু বেপারী বাড়ির কবরস্থানের বাঁশমুড়া থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, একটি কার্তুজ ও তিনটি  লোহার তৈরি ছোরা উদ্ধার করা হয়। 

সে বেগমগঞ্জের পশ্চিম একলাশপুর গ্রামের মৃত রেজাউল হক ওরপে ধনু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে জোড়া খুন, অস্ত্র ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে।

এছাড়া অপর আটককৃত আসামি হলো, সিআর কোর্টের মামলায় ১ বছর সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন লাবলু (৩৫)। সে উপজেলার কালিকাপুর গ্রামের আমির হোসেনের ছেলে।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930