সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

নোয়াখালীতে স্কুলছাত্র হত্যা, আটক ২

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর সোনাইমুড়ীতে নিখোঁজের একদিন পর শাহদাত হোসেন (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত দুই যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে নিহতের মা বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। 
 
আটককৃতরা হলো- উপজেলা নাওতলা গ্রামের মাহবুবুর রহমানের ছেলে রিয়াদ উদ্দিন (২৪), সোনাইমুড়ী পৌরসভার সোনাইমুড়ী পূর্ব পাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে ইকবাল হোসেন যুবরাজ (২৬)।

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুর পৌনে ১টায় সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিহতের মায়ের মামলার আলোকে দুই জনকে আটক করা হয়েছে।

নিহত শাহদাত হোসেন (১৬) সোনাইমুড়ী পৌরসভার ৮নং ওয়ার্ডের কাঁঠালি গ্রামের কাদির মাষ্টার বাড়ির মীর হোসেনের ছেলে এবং সোনাইমুড়ী সরকারি মডেল  উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।  
 
এর আগে, বৃহস্পতিবার বিকেল ৪ টায় নিহতের ঘরের আঙিনায় একটি পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। এর আগে গতকাল বুধবার সকাল ৯ টা থেকে সে নিখোঁজ ছিল।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, পৌরসভার কাঠাঁলী গ্রামের কাদির মাষ্টার বাড়ির মির হোসেনের ছেলে সাহাদাত হোসেনের মুঠোফোনে বুধবার সকাল ৯ টার দিকে কল দিয়ে ডেকে নিয়ে যায় একই বাড়ির জামালের ছেলে সুমন (২৮)। এর পর থেকে শাহাদকে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। 

বৃহস্পতিবার বিকেলে ঘরের পিছনের পুকুরে ঝোপের মধ্যে সাহাদাতের পরিধানের কাপড় ভাসতে দেখে ছোট বোন মারিয়া তার মা কে জানান। পরে কাপড় ধরে টান দিলেই ভেসে ওঠে সাহাদাতের লাশ। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের মা রোকসানা বেগম জানান, সুমন প্রায় সময় বহিরাগত ছেলেদের নিয়ে তার ঘরে মাদকসেবন করে আসছে। মঙ্গলবার রাতেও সে কয়েকজন বন্ধুদের নিয়ে ঘরে মাদক পার্টি দেয়। সুমনের খারাপ অভ্যাস জেনে ফেলেছে বলে সুমন তার ছেলেকে মেরে ফেলেছে।

এর আগে বুধবার ৯টার দিকে মুঠোফোনে কল দিয়ে সুমন ও তার বন্ধু পার্শ্ববর্তী নাওতলা গ্রামের রিয়াজ সাহাদাত কে নিয়ে যায়। তাকে না পেয়ে বিষয়টি স্থানীয় কাউন্সিলর হাফেজ আবু বকর সিদ্দিক দুলালকে জানালে সন্ধ্যায় সুমন কয়েক জন বন্ধুবান্ধবকে নিয়ে বাড়িতে আসে। এসময় স্থানীয় লোকজন তাকে সাহাদাতের কথা জিজ্ঞেস করলে সে এবং তার বন্ধুরা স্থানীয়দের সাথে উত্তেজিত হয়ে ওঠে। একপর্যায়ে নাওতলা গ্রামের তার বন্ধু তানভির লোকজন নিয়ে ঘটনাস্থল থেকে সুমনকে নিয়ে চলে যায়। স্থানীয়দের অভিযোগ, তানভির এলাকায় যুবলীগ নেতা পরিচয়ে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে।

ওসি গিয়াস উদ্দিন জানান, আটককৃত আসামিদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। অপর আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930