শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

লক্ষ্মীপুরে বজ্রপাতে ১ জেলে নিহত, আহত ৪

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে বজ্রপাতে শামছুল হক নামের এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪ জেলে আহত হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। রোববার (২৮মে) সকাল ১০টায় নিহতের মরদেহ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে শনিবার দিবাগত রাতে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের চরমেঘা এলাকার মেঘনানদীতে মাছ শিকারে গেলে এ ঘটনা ঘটে। নিহত শামছুল হক একই উপজেলার চররুহিতা গ্রামের সুলতান আহমদের ছেলে।

আহতরা হলেন, খোরশেদ আলম, আব্দুর রশিদ, মো. রাব্বী ও সিরাজ।

বজ্রপাতে আহত জেলেরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানান, তারা এক নৌকাতে ৫ জন নদীতে মাছ শিকারে যান। হঠাৎ হালকা বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের আঘাতে তারা সবাই আহত হন। পরে আহত অবস্থায় খোরশেদ আলম তার মোবাইল ফোন থেকে পার্শ্ববর্তী নৌকার এক জেলের কাছে খবর দিলে তারা এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের ডাক্তার রাতেই শামছুল হককে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, বজ্রপাতে এক জেলে নিহত হয়েছেন, অপর আহত ৪ জেলে হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের পর্যবেক্ষণসহ চিকিৎসা চলছে। বজ্রপাতের রোগীরা সাধারণত কিডনী ও হার্টের ঝৃুঁকিতে বেশি থাকে, এজন্য যে কোন মুহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১