সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের পিএইচডি ডিগ্রি অর্জন

আকাশবার্তা ডেস্ক :

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস (বিইউপি) থেকে এ ডিগ্রি অর্জন করেন তিনি। 

তার পিএইচডির বিষয় ছিল ‘বর্ডার ম্যানেজমেন্ট চ্যালেঞ্জ অব বডার্র গার্ড বাংলাদেশ (বিজিবি) : ইস্যুজ ইন ট্রান্সন্যাশনাল থ্রেট। 

বিইউপির একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় রোববার (২৯ নভেম্বর) এই পিএইচডি ডিগ্রির অনুমোদন দেয়া হয়। 

সেনাপ্রধানের পিএইচডির তত্ত্বাবধায়ক ছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ (বিএনসিসিও)। 

এছাড়া এক্সটার্নাল এক্সামিনার ছিলেন প্রফেসর ড. মিতা ব্যানার্জি। তিনি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের ভিসি। 

অপর প্যানেল সদস্য ছিলেন বিইউপির প্রোভিসি প্রফেসর ড. এমএ কাশেম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. মুজাহিদুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. রাশেদ-উজ-জামান। 

এদিকে সেনাবাহিনী প্রধান আজিজ আহমেদ বিইউপির ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের পিএইচডির শিক্ষার্থী ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930