সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

ভয়ঙ্কর দুঃসংবাদ : দেশে হঠাৎ বেড়েছে আক্রান্ত, মৃত্যু ৩৫

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে আক্রান্ত হঠাৎ বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৬৪৪ জনে। 

এছাড়া নতুন করে করোনাক্রান্ত হয়েছেন ২৫২৫ জন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৪ লাখ ৬৪ হাজার  ৯৩২ জন। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৩৯ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ৮০ হাজার ৭১১ জন সুস্থ হয়ে উঠেছেন। 

সোমবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ১১৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫৬৫টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ৩৭২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৭লাখ ৭২ হাজার ৭০১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৪৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ৮৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০