সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে নিসচা’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) জেলা কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

সকাল ১০টায় কর্মসূচির শুরুতে লক্ষ্মীপুর পৌরসভার সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের উত্তর তেমুহনী বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে মানববন্ধন করে সংগঠনটির সদস্যরা।

এসময় নিরাপদ সড়ক আইন -২০১৮ বাস্তবায়নসহ যানবাহন চালক ও শ্রমিকদের অধিকার নিশ্চিত করার দাবিতে বক্তব্য রাখেন- নিরাপদ সড়ক চাই আন্দোলনের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক কার্তিক রঞ্জন সেনগুপ্ত, সহ-সভাপতি সেলিম উদ্দিন নিজামী, বনশ্রী পাল, সদস্য আওলাদ হোসেন, মুহাম্মদ মমিন উল্লাহ, হোসেন আহমেদ, রাজু আহমেদ প্রমুখ।

মানববন্ধন শেষে যানবাহনে জীবাণু নাশক স্প্রে করা হয়। একই সঙ্গে চালক-শ্রমিক ও যাত্রীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের সদস্যরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930