সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

চন্দ্রগঞ্জে ৮২টি ধর্মীয় প্রতিষ্ঠানে এমএ সাত্তার ট্রাষ্টের অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মসজিদ, মাদ্রাসা ও মন্দিরসহ ৮২টি ধর্মীয় প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করেছে অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাষ্ট। রোববার বিকেলে (পহেলা রমজান) চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্তরে এই চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ট্রাষ্টের চেয়ারম্যান এম এ সাত্তার। বিশেষ অতিথি ছিলেন, চন্দ্রগঞ্জ থানার ওসি মোক্তার হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক মাওঃ মো আব্দুল কুদ্দুছ, কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি কাজী মোস্তফা কাজল, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামরুজ্জামান নিজাম, কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক সমীর কর্মকার, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের ১ম যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোরশেদ আলম। এ সময় পরিষদের বিভিন্ন ওয়ার্ডের মেম্বার, বিভিন্ন মসজিদের ঈমাম, মোয়াজ্জেম এবং মাদ্রাসা ও মন্দিরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930