সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

লক্ষ্মীপুরে জেলা শ্রমিকলীগ নেতার হামলায় থানা শ্রমিকলীগের দুইনেতা আহত

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে ইয়াকুব মিয়া ও হানিফ নামে দুই নেতাকর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে জেলা শ্রমিকলীগের আহ্বায়ক মামুনুর রশিদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যার পরে সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নে শ্রমিকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তোফায়েল আহমদকে ফুলেল শুভেচ্ছা জানাতে গিয়ে এ হামলার শিকার হন তারা।

আহত ইয়াকুব সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা শ্রমিকলীগের সভাপতি এবং হানিফ সিবিএ নেতা। অভিযুক্ত মামুনুর রশিদ লক্ষ্মীপুর জেলা শ্রমিকলীগের আহ্বায়ক।

দলীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা শেষে সন্ধ্যায় সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের নিজবাসায় কেন্দ্রীয় শ্রমিকলীগের সহ-সভাপতি তোফায়েল আহমদকে ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে যায় শ্রমিকলীগ নেতা ইয়াকুব ও হানিফ। এসময় ফুল দেওয়াকে কেন্দ্র করে শ্রমিকলীগ নেতা মামুন তাদের উপর ছড়াও হয়। কথা কাটাকাটির একপর্যায়ে মামুন অনুসারিদের নিয়ে তাদের উপর হামলা করে আহত করে। পরে উপস্থিত নেতাকর্মীরা দু’জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

এদিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন ইয়াকুব ও হানিফ বলেন, ফুল দেওয়াকে কেন্দ্র করে জেলা শ্রমিকলীগের আহ্বায়ক মামুন অন্যায়ভাবে তাদের উপর হামলা করে আহত করেন। এঘটনায় থানায় মামলা করবেন বলে জানান তারা।

হামলার বিষয়ে অভিযুক্ত জেলা শ্রমিকলীগের আহ্বায়ক মামুনুর রশিদ অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, কেন্দ্রীয় নেতাকে ফুল দেয়ার পর আমি নিজবাসায় চলে আসি। হামলার বিষয়টি সত্য নয়।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান মিয়া জানান, হামলার ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930