সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি

আকাশবার্তা ডেস্ক :

বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবেলা করতে মেঘনা উপকূলীয় অঞ্চল লক্ষ্মীপুরে প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা প্রশাসক হোমায়রা বেগমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রেড ক্রিসেন্ট সদস্য ও স্থানীয় সাংবাদিকরা।

সভায় উপকূলীয় অঞ্চলের মানুষদের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা, দূর্যোগ পূর্ববর্তী, দূর্যোগকালীন ও পরবর্তী সময়ে খাদ্য সরবরাহ, মেডিকেল টিম গঠন, রেড ক্রিসেন্ট সদস্য ও ৬টি কন্ট্রোল রুম খোলাসহ ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930