রবিবার ১৪ই জুন, ২০২৬ ইং ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

‘ঈদে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মাঠে থাকবে ভিজিলেন্স টিম’

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যানজট কমাতে ঈদের তিন দিন আগে থেকে মহসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান লড়ি চলাচল বন্ধ রাখা হবে। বিভিন্ন যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে রাজধানীর সায়দাবাদ, মহাখালী ও গাবতলী এলাকায় ভিজিলেন্স টিম গঠন করা হবে।

রোববার সকালে রাজধানীর এলেনবাড়িতে বিআরটিএ কার্যলয়ে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ঈদের সময়ে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মাঠে থাকবে বিআরটিএ ভিজিলেন্স টিম। শহর এলাকায় শপিংমলসহ রাস্তায় অবৈধ পার্কিং বন্ধেও বিআরটিএর কর্মকর্তারা মাঠে থাকবেন।

ওবায়দুল কাদের বলেন, মহাসড়কে যানজট এড়াতে রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকর ব্যবস্থা নিয়েছে মন্ত্রণালয়। এছাড়াও ঈদের তিন দিন আগে থেকেই বন্ধ রাখা হবে সব ধরনের ভারী যান চলাচল। ঢাকা থেকে বের হওয়া ও প্রবেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যানবাহন ব্যবস্থাপনায় দায়িত্ব পালনের জন্য আনসার নিয়োগ করা হবে। কিছু কিছু জায়গায় ক্যামেরা স্থাপন করা হবে।

সেতুমন্ত্রী বলেন, যানবাহন চলার সুবিধার্থে ঈদের আগের ৭ দিন ও পরের ৭ দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। এ বিষয়ে জ্বালানি বিভাগকে চিঠি দিয়ে অনুরোধ জানানো হয়েছে।

কাদের বলেন, পোশাক কারখানাগুলোতে আলাদা আলাদা দিনে ছুটি ও খোলার জন্য এফবিসিসিআই, বিকেএমইএ, বিজিএমইএকে অনুরোধ জানানো হয়েছে। এতে সড়কে যাত্রীদের চাপ কমবে। বিশেষ করে গাজীপুর, টঙ্গী, কোনাবাড়ি, চন্দ্রা ও কাঁচপুরের গার্মেন্টসগুলোতে এভাবে ছুটি ঘোষণা করা হলে যানজট কমবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০