সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

বঙ্গবন্ধুর চরিত্রে ভারতের আদিল

বিনোদন ডেস্ক :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ-ভারত যৌথভাবে একটি চলচ্চিত্র নির্মাণ করছে। সিনেমাটির পরিচালনায় আছেন শ্যাম বেনেগাল। নাম ভূমিকায় থাকছেন আরিফিন শুভ। 

২০২০ এর শুরুতে সিনেমাটির শুটিংয়ের কথা থাকলেও করোনার কারণে তা এক বছর পিছিয়ে গেছে।

আজ বুধবার কলকাতার আনন্দবাজার পত্রিকা জানায়, ভারতীয় আরেকটি ছবিতে বঙ্গবন্ধুকে দেখা যাবে। যেখানে এ ভূমিকায় আছেন বলিউডের নামি অভিনেতা আদিল হুসেন।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে প্রেক্ষাপটে রেখে  এ সিনেমা তৈরি করা হচ্ছে।  

সিনেমাটি নির্মাণ করছেন ‘দিল্লি ক্রাইম’খ্যাত পরিচালক রিচি মেহতা। ছবির নাম ‘ব্যাটল ফর বেঙ্গল’।

ছবিতে শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করার কথা আদিল হুসেনের। সঙ্গে একাধিক বাঙালি অভিনেতাকেও দেখা যাবে।

সব ঠিক থাকলে আগামী বছর মার্চ-এপ্রিল মাস নাগাদ শুরু হবে ছবির শুটিং। লস অ্যাঞ্জেলেসের একটি সংস্থা ছবিটি প্রযোজনা করছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930